Wednesday, May 16, 2007

আজ জ্যোত্‍‌স্নারাতে (Aaj Jyotsna Ratey)

আজ   জ্যোত্‍‌স্নারাতে সবাই গেছে বনে

       বসন্তের এই মাতাল সমীরণে॥

যাব না গো যাব না যে,   রইনু পড়ে ঘরের মাঝে---

       এই নিরালায় রব আপন কোণে।

              যাব না এই মাতাল সমীরণে॥

       আমার এ ঘর বহু যতন ক'রে

             ধুতে হবে মুছতে হবে মোরে।

আমারে যে জাগতে হবে,   কী জানি সে আসবে কবে

       যদি আমায় পড়ে তাহার মনে

              বসন্তের এই মাতাল সমীরণে॥

No comments: